বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

আবেগাপ্লুত হয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি।


মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান।


যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।


উপদেষ্টা থাকাকালে কোনো পূর্ণতা বা অপূর্ণতা বা আফসোস থেকে গেছে এমন প্রশ্নে তৌহিদ হো‌সেন বলেন, ভালো-মন্দ মিলিয়েই। 


এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি।

Follow Us