মন্ত্রী হওয়ার ডাক পেলেন মুক্তাদির-আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে তাদেরকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন করা হয়। 


জানা যায়, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রীসভায় বাণিজ্য মন্ত্রী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরীকে দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব।


খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’।


সিলেট-৪ আসনের নির্বাচিত সাংসদ আরিফুল হক চৌধুরীও মন্ত্রী হিসেবে শপথ নেওয়া জন্য ফোন পেয়েছেন। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।

Follow Us