শপথ নিলেন এনসিপির ৬ এমপি

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করেন তারা।

শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন নবনির্বাচিত এই নেতারা। সংসদ ভবনের শপথ কক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়। 

এনসিপির আগে জামায়াতে ইসলামী ও অন্যান্য দল, তারআগে বিএনপির নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। এরমধ্যে জামায়াতের এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং বিএনপির নির্বাচিতরা শুধু এমপি হিসেবে শপথ নেন। 

এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি সূত্র জানায়। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

Follow Us