দায়িত্ব নিয়েই রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আমদানিকারক ও মজুতদারদের উদ্দেশ্যে এ কঠোর হুঁশিয়ারি দেন।
পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি , টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি।’
ইশরাক হোসেন আরও বলেন, ‘আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’ কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’
Fans
Fans