ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এবারের ভূমিকম্প উৎপন্ন হয়েছে মিয়ানমারের সাংগাই অঞ্চল থেকে। ভারতেরও কিছু অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্প গবেষণাবিষয়ক ওয়েবসাইট ইউরো-মেডিটেরানিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৫১ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.১। মিয়ানমারের মওলাইক থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভ থেকে ১০১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
Fans
Fans