২টি পিস্তল, ৩টি রিভলবার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর লবনচরা খুলনা-সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দুজন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এসময় আরেকটি গাড়ি চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
Fans
Fans