সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ফাহিমা আহাদ কুমকুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচন করতে যোগ্য, ত্যাগী, সাহসী ও প্রজ্ঞাবান নেত্রীদের বাঁচাই করছে দলটি। সেই প্রত্যাশাকে কেন্দ্রে করে সিলেটে আলোচনায় রয়েছে ফাহিমা আহাদ কুমকুমের নাম।


ফাহিমা আহাদ কুমকুম বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার পর তিনি স্বপদে বহাল থেকে কাজ করে যাচ্ছেন দলের জন্য। বিগত আওয়ামী লীগ আলমেও সিলেটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নেত্রী। যার কারণে সময় ঘনিয়ে আসার সাথে সাথে সংরক্ষিত আসনে জোরেশোরে আলোচিত হচ্ছে তাকে নিয়ে।


রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তাকে সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করছেন অনেকেই।


সংরক্ষিত আসনে নিজের যোগ্যতার কথা তুলে ধরে ফাহিমা আহাদ কুমকুম টাইমস২৪ নিউজকে বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন নির্যাতিত নেতা। ত্যাগ ও ত্যাগীদের মূল্যায়ন তার মধ্যে আছি। আমি বিশ্বাস করি সংরক্ষিত আসনে কোটা প্রথা ভেঙ্গে ত্যাগীদের সংসদে নিয়ে যাবেন। বাবা, ভাই বা আত্মীয়দের না দিয়ে আমাদের মতো ত্যাগী ও রাজপথের লড়াকুদের নির্বাচন করবেন।


তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে সিলেট জেলার আনাচেকানাচে চষে বেড়িয়েছি। কোনদিন দলের কাছে কিছু চাই নি। এবার সময় এসেছে জাতীয়তাবাদের ধারকদের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংরক্ষিত আসনের জন্য মূল্যায়ন করবেন।


উল্লেখ্য, ফাহিমা আহাদ কুমকুম সিলেট জেলা মহিলা দলে সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক। দলের কঠিন মুহূর্তে সামনে থেকে রাজপথে লড়ে যাওয়া এই নেত্রী বিভিন্ন সময়ে আওয়ামী লীগের রোষানলে পড়েছে। ফ্যাসিস্ট শাসনামলের প্রতিটি নির্বাচনে নির্যাতনের পাশাপাশি ২৪-এর গণ-অভ্যুত্থানের গুলি ও স্প্লিন্টারের ক্ষত নিয়ে এখনও দলের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

Follow Us