অবস্থা সংকটাপন্ন, সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাঁকে ভর্তি করা হবে।


বিএনপির সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাখছেন বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন।


মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Follow Us