সিলেটের কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) কলেজ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানের সঞ্চালনায় হাফেজ মোকরামিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুর্শেদ আলম, কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেট মহানগর তাতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট'র সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, কলেজ গভর্নিং বডির সদস্য জুয়েল মিয়া, উমর ফারুক, উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন যুবদলের যুগ্ম-আহবায়ক রজন মিয়া, রাজন মিয়া, মোস্তাকিম ফরহাদ, আরমান মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান আসাদ, তাতীদলের সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হুসেন, যুগ্ম আহবায়ক শাহজাহান, রুকনুজ্জামান শুভ, মঞ্জুর আহমেদ মিজান, সদস্য হাবিবুর রহমান হাবিব, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কামরুল, শফিকুর রহমান, যুগ্ন সম্পাদক মুক্তাদির, রায়হান ছিদ্দিকি, হামীম, ফাহাদ, নুমান, ছাত্রদল নেতা মুকসুদ আহমেদ, ওয়াসিম, জিহাদ, তারেক ও হৃদয়।
এছাড়াও বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা সুহেল আহমেদের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
Fans
Fans