পালিয়ে শেষ রক্ষা হয়নি, আবারও পুলিশের খাচাঁয় আলী হোসেন

সোহেল রানা (স্টাফ রিপোর্টার)::

প্রকাশিত:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মেঘারগাঁওয়ে পুলিশের কাছ থেকে পালিয়েও রক্ষা হলো না আলী হোসেনের। পুনরায় তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক আলী হোসেন নতুন মেঘারগাঁও গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।


জানা যায় আলী হোসেন নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরে কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় সে। এর কিছুক্ষণ পর পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করে।


কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান আলী হোসেন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে কৌশলে সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পরে থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে এখন থানার হেফাজতে রয়েছে তাকে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Follow Us