মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩৬) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের ফুচকার দোকানের সামনের একটি ফুচকার দোকানের পাশে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া।
এ সময় তাকে ৫-৬ দুর্বৃত্ত হঠাৎ এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনজীবী সুজন হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে।
Fans
Fans