মৌলভীবাজারে ২০০ পিস ইয়াবাসহ আ*টক ১

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে ২০০ পিস ইয়াবাসহ শাহিন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল ) শেরপুর পুলিশ ফাড়ি পুলিশের বিশেষ অভিযানে ফতেপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।


মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাড়ি অফিসার ইনচার্জ শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়া বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Follow Us