মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল ) মধ্যরাতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, অভিযান পরিচালনাকালে শিপন মিয়ার বাড়িতে তল্লাশি করে তার রান্নাঘরের টিনের সিলিং এর উপর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় হালকা গোলাপি রঙের ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া কমলগঞ্জ থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় শিপন মিয়ার বিরুদ্ধে কামালগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Fans
Fans