মৌলভীবাজারে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি পালন

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজার আদালতের বিচার বিভাগের কর্মচারীরা। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবিতে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্য়ন্ত এ কর্মবিরতি পালন করা হয়।


কর্মবিরতি চলাকালে, অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের বিচারবিভাগের সহায়ক কর্মচারীরা বিচার বিভাগের সহায়ক বেতন-ভাতা, নিয়োগ ও পদোন্নতির দাবিতে ব্যানার হাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, তাদের বেতন ভাতা বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে দ্বাদশ গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হোক।


বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ বি এম ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি অনুপম তালুকদার, সহ-সভাপতি এম. এ জাবেদ, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্ৰ দত্ত, সুজিত রঞ্জন ধর, মোঃ আসলাম উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, প্রণব চন্দ্ৰ গোপ, লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুমিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, আবুল কাশেম, অর্থ সম্পাদক সৈয়দ মুফাচ্ছির আলী, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ-প্রচার সম্পাদক মোঃ জহির উদ্দিন সাহিত্য ও সাং. সম্পাদক শ্রাবণী দেব, সহ-বিজ্ঞান ও প্র. সম্পাদক পলাশ চন্দ্ৰ দে কার্যনির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ নজরুল ইসলাম, কম্পিউটা উপদেষ্টা, শতাক্ষী দত্ত পুরকায়স্থ, উপদেষ্টা শিমুল বোনার্জী, উপদেষ্টা, শুভাশীষ রায়, সুমন ধর প্রমুখ।


বক্তারা বলেন, সারাদেশে বিচার বিভাগের বিভিন্ন দপ্তর, যেমন গাড়িচালক, পিয়ন, গার্ডসহ অন্যান্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে আসলেও তারা যথাযথ বেতন, বোনাস এবং ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।


বর্তমান সরকারের কাছে তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Follow Us