মৌলভীবাজারে ছাত্রদলের ২ নেতার উপর হা'মলা

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে ছাত্রদলের দুই নেতা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০/১২ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে। রোববার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশে এ ঘটনাটি ঘটে।


আহতরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ কোরেশী।


এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।


মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা জেনেছি এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow Us