টিলা কেটে ঘর, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

কুলাউড়া প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে জিতু মিয়া নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি খাস জমি দখল করে টিলা কেটে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। সরকারি জমি দখল ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Follow Us