২৪ ঘন্টায় ১৩ জনের করোনা শনাক্ত

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।


২৪ ঘণ্টায় দুই করোনারোগী সুস্থ হয়েছে। এ যাবত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।


গত ২৪ ঘণ্টায় মোট ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজাত ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।


গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। এ যাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

Follow Us