মৌলভীবাজারের রাজনগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার কালারবাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সুত্র ও ব্যববসায়ীরা জানান, বাজারে দোকান কোটা নির্মাণকে কেন্দ্র করে উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান আজাদ ও উত্তরভাগ ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য মজনুর রহমাননের মাঝে দোকানকোটা নির্মাণ নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার প্রকাশ্যে আজাদুর রহমান আজাদের অনুসারীরা দোকান ভাংতে আসলে মজনু মেম্বার গ্রুপের লোকজন সামনা সামনি হলে দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে মজনু গ্রুপ পিছু হটলে আজাদ গ্রুপ নবনির্মিত টিনসেটের স্থাপনায় ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেন।
যুবদল নেতা মজনুর রহমান বলেন, বাজারে পানি উন্নয়ন বোর্ডের সড়কের পাশে আজাদের জমি রয়েছে। তিনি বলেন, আজাদ ওয়াপধার জমি বন্দোবস্ত এনেছেন এটি সবাইকে বলছেন। কিন্তু এটার কোন বৈধতা নাই। পানি উন্নয়ন বোর্ড একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এতে বলা আছে কেউ এই জমি ব্যবহার করতে পারবে না। সড়কের পাশে ওয়াপদার জায়গায় আমরা একটি ঘর তুলেছি। আজ সে তার ভাই সিরাজী, চাচাসহ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের দোকান ভাংচুর করেছে।
উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান বলেন, এখানে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর সামনে পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা রয়েছে। নিয়ম অনুয়ায়ী পিছন যার সামন তার। এই হিসেবে ভোগ করছি। সম্প্রতি একটি মিথ্যা হত্যা মামলায় আমি কারাগারে থাকায় মজনুর রহমান, কালাম ও সাব্বির এই জায়গায় এসে স্থাপনা নির্মাণ করে। আজ আমরা এটি ভেঙ্গে দিয়েছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোর্শেদুল আলম খান বলেন, খবর পেয়ে সরেজমিনে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাবার আগেই সংঘর্ষ থেমে যায়। তবে ইটপাটকেল ছুড়াতে কয়েকজন আহত হয়েছেন।
Fans
Fans