মৌলভীবাজারে ৪ কেজি গাঁ'জাসহ আ'টক ২

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের শেরপুরে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর বাজার থেকে তাদের আটক করা হয়।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাজার এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজারে সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।


আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানাধীন বালুয়াকান্দা এলাকার ফজলু মিয়ার স্ত্রী অনন্যা আক্তার (৩০) ও হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউপির হাফতেরা এলাকার আব্দুল মোতালিবের ছেলে আক্তার মিয়া (২৮)।


শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস জানান- আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Follow Us