ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫২ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬২, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ১৫ জন ও খুলনা বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৯ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

Follow Us