মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গোপাল দাশ (৪৮) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে পৌর শহরের জেটি রোড এলাকায় তার মাছের খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল দাশ শহরের স্টেশন রোডের ইকনমিক ফার্মেসীর স্বত্বাধিকারী।
জানা যায়, মঙ্গলবার দুপুরে খামারে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপাল দাশ খামারে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করা হয়েছে। উর্ধতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ঘটনার তদন্ত করছি।
Fans
Fans