এসএসসি'তে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন লাবিবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

গোল্ডেন এ-প্লাস পেয়েছেন লাবিবা আহমেদ সুহা। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে তিনি জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হন। লাবিবা সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে এই ফলাফল অর্জন করেন।


লাবিবার বাড়ি সিলেট মহানগরের চৌকিদেখি এলাকায়। তার পিতা সোহরাব আহমেদ পবলু একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং মাতা মাছুমা খানম একজন নারী উদ্যোক্তা ও জনপ্রিয় হোমমেড ফুড ব্র্যান্ড “সুহা’স কিচেন” এর স্বত্বাধিকারী। একমাত্র মেয়ের কৃতিত্বে গর্বিত মা-বাবা।


ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে লাবিবা বলেন, ‘আলহামদুলিল্লাহ! সবার দোয়া ও সহযোগিতায় আজকের এই কৃতিত্ব। বিশেষ করে বাবা-মা ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন চার্টার্ড একাউন্টেন্ট হতে চাই। সকলের নিকট দুয়া প্রত্যাশা করছি, যেনো আমি আমার পূরণ করতে পারি।’

Follow Us