সোহাগ হ ত্যার প্র তিবাদে কুলাউড়ায় বি ক্ষো ভ মি ছি ল

কুলাউড়া প্রতিনিধি::

প্রকাশিত:

ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে৷ শহরের ডাকবাংলো প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। 


এসময় শিক্ষার্থীরা জড়িতদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করাসহ বিচার সম্পন্ন করার দাবি জানান।


মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আতিকুর রহমান তারেক, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, জাহিদুল ইসলাম, রায়হান আহমদ, ইব্রাহিম মাহমুদ, মফিজ তালুকদার প্রমুখ।

Follow Us