প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ১৬ জনের মৃ ত্যু নিশ্চিত

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 


সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান।


নিহতের মধ্যে বার্ন ইনিস্টিটিউটে দুজন মারা গেছে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

Follow Us