মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা গ্রে'ফ'তা'র

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসুক মিয়া। তিনি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। 


বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, আওয়ামী লীগ নেতা আসুক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। 

Follow Us